Place Ads Here
(ARTICLE PAGE TOP)
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা
হিসাব অনুযায়ী, এলপিজির দাম এক লাফে বাড়ল প্রায় ২৮ দশমিক ৯ শতাংশ। আজ এক সংবাদ সম্মেলনে নতুন এ দাম ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ
সংশোধিত দর অনুযায়ী, প্রতি কেজি এলপিজির দাম ১৪৪ টাকা নির্ধারণ করেছে কমিশন। নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, নতুন এই দর অবিলম্বে কার্যকর হবে।
সৌদি আরবের আরামকোর নির্ধারিত দাম বা 'কন্ট্রাক্ট প্রাইস' (সিপি) এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হারের পরিবর্তনের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি।
এই নির্দেশ না মানলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ৩০ লাখ টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে। পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ও অপারেটরদের (পিএসও) জন্যও এই একই নিয়ম কার্যকর হবে।
গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে বলা হয়েছে, নতুন এই নিয়ম মানা সবার জন্য বাধ্যতামূলক।
কোনো প্রতিষ্ঠান নিয়ম লঙ্ঘন করলে ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সার্ভিসেস অ্যাক্ট ২০২৪’-এর ৩৭(৫) ধারা এবং অন্যান্য প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
দোষী প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ৩০ লাখ টাকা জরিমানা এবং দায়ীদের তিন বছরের জেল বা উভয় দণ্ড দেওয়া হতে পারে। প্রয়োজনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া শুরু করা হতে পারে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি মার্চেন্ট পয়েন্টে (দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান) স্পষ্টভাবে 'বাংলা কিউআর' প্রদর্শন করতে হবে। ব্যাংক ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে প্রয়োজনীয় কারিগরি সমন্বয় ও ইন্টারঅপারেবিলিটি নিশ্চিত করতে হবে।
প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত মার্চেন্ট পয়েন্ট তদারকি করতে হবে। যদি কোনো মার্চেন্ট পেমেন্টের বদলে 'বাংলা কিউআর' ব্যবহার করে ক্যাশ-আউট সুবিধা দেয়, তবে তাৎক্ষণিকভাবে তাদের কিউআর সুবিধা বাতিল করতে হবে।
Place Ads Here
(ARTICLE PAGE SIDEBAR 2)