রবিবার, ৮ নভে ২০২৬ / Loading...    

রবিবার, ৮ নভে ২০২৬ / Loading...

   

Place Ads Here
(ARTICLE PAGE TOP)

'দল বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে আওয়ামী লীগের তৃণমূল

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১২:০০ দুপুর 

'দল বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে আওয়ামী লীগের তৃণমূল

বাংলা

"মনে করেছিলাম বিএনপি ক্ষমতায় আসলে আমরা হয়তো একটু এলাকায় ফেরার সুযোগ পাবো। সাংগঠনিক কার্যক্রমও হয়তো ধীরে ধীরে শুরু হবে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞাও থাকবে না। কিন্তু এখন যেটা হলো, এটা আমরা আশা করি নাই। অবস্থা আগের মতোই।"

কথাগুলো বলছিলেন বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন তৃণমূল নেতা আরিফুল ইসলাম। এটি তার ছদ্মনাম। মি. ইসলাম ঢাকার বাইরে আওয়ামী লীগের একটি জেলার উপজেলা কমিটির সেক্রেটারি।

তিনি যেটা বলছেন, তৃণমূলে আওয়ামী লীগের অনেকের মনোভাব একইরকম।

মূলত: নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে আওয়ামী লীগ হয়তো কিছু কার্যক্রমের সুযোগ পাবে এমনটাই আশা ছিলো আওয়ামী লীগের অনেকের।

কিন্তু নির্বাচনের পর দেখা যাচ্ছে, তেমনটা তো ঘটেইনি বরং বিএনপি সরকারের সময়ে এসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ–সংক্রান্ত সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী বিলও সংসদে পাস হয়ে গেছে।

  • 0%
  • 0%
  • 0%
  • 0%

কমেন্ট করতে হলে আগে লগইন করুন

লগইন

বিজ্ঞাপন

Place Ads Here
(ARTICLE PAGE SIDEBAR 1)

Place Ads Here
(ARTICLE PAGE SIDEBAR 2)

Place Ads Here
(ARTICLE PAGE SIDEBAR 3)